Just In
- 1403 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1411 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1414 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1422 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
হোয়্যাটসআপ বনাম ফেসবুক মেসেঞ্জার বনাম টেলিগ্রাম: যেখানে এরা আলাদা
ফেসবুক মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রামের মধ্যে হোয়াটসঅ্যাপই সবথেকে বেশি পপুলার। যার সঙ্গে পাল্লা দিচ্ছে মেসেঞ্জার। অবশ্য টেলিগ্রামও এখন নিজেকে অনেক বেশি আপডেট করে ফেলেছে।
বছর খানেক আগে কয়েকটা আইএম অ্যাপ এসে মেসেজিং-এর দুনিয়াটাকেই ওলটপালট করে দিল। মেসেজিং-ও এত কুল হতে পারে, জানা ছিল না তা। এখনও পর্যন্ত সবথেকে কুল মেসেজিং অ্যাপগুলির মধ্যে ফেভারিট হোয়্যাটসঅ্যাপ, ফেসবুক মেসেঞ্জার এবং অবশ্যই টেলিগ্রাম।

আসুন এই তিনটির ফিচার্স, ভাল আর খারাপ জিনিসগুলোর মধ্যে একটা ছোটখাটো তুলনা হয়ে যাক।

হোয়াটসঅ্যাপ
আইএম গুলির মধ্যে সবথেকে পপুলার বলা যায় হোয়াটসঅ্যাপকে। এরমতো অ্যাক্টিভ ইউজার আর কোনও অ্যাপসের নেই। আপনার ডিভাইসে এই অ্যাপস ইনস্টল করতে দরকার শুধুমাত্র আপনার ফোন নম্বর। এই অ্যাপসের মধ্যে দিয়ে অডিও, ভিডিও, ফটো এমনকি ডকুমেন্টসও সেন্ড করতে পারেন। হোয়াটসঅ্যাপ ইনস্টল হয়ে গেলে, একজনের সঙ্গে এবং গ্রুপে একাধিক জনের সঙ্গে চ্যাট করতে পারবেন।
সম্প্রতি নতুন কিছু আপডেট এসেছে এই অ্যাপে। ভয়েস কল, ভি়ডিও কল, টেম্পোরারি স্টেটাস আপডেট, জিআইএফ সহ আরও অনেক কিছু। কথাবার্তায় একটু মশলা ছড়াতে রয়েছে বিস্তর ইমোজিও।
হোয়াটসঅ্যাপে থার্ড পার্টি অ্যাপ, গুগল ড্রাইভ, ওয়ান ড্রাইভ, আই ক্লাউড থেকে জিনিসপত্র শেয়ার করা যেতে পারে। আইওএস-এর মাধ্যমে হোয়াটসঅ্যাপের সঙ্গে সিরি-র ইন্টিগ্রেশন রয়েছে। ফলে অ্যাপ থেকেই সরাসরি মেসেজ বা ভয়েস কল করা যায়।
অ্যান্ড্রয়েড, আইওএস এবং উইন্ডোজ, সমস্ত প্লাটফর্মেই স্বচ্ছন্দ হোয়াটসঅ্যাপ। মোবাইল ছাড়াও ডেক্সটপ এবং ল্যাপটপেও ব্যবহার করা যায় একে।

ফেসবুক মেসেঞ্জার
হোয়াটসঅ্যাপের মতোই ফেমাস ফেসবুক মেসেঞ্জার। অন্তত মেসেজ করার ক্ষেত্রে তো বটেই। কোনও রকম জটিলতা নেই, কাজকম্ম বেশ উন্নত, ব্যবহারও সহজ। এই অ্যাপেও ভয়েজ কল বা ভিডিও কল করা যায়। জিআইএফ বা স্টিকারও সাপোর্ট করে এতে।
রিসেন্ট আপডেটের ফলে এখন আপনি আপনার লোকেশনও বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করতে পারেন। তবে এতে এন্ড টু এন্ড এনক্রিপটন নেই। সেটা অবশ্যই ভাববার বিষয়। যদিও এতে সিক্রেট কনভারসেসনের অপশন রয়েছে। যাতে মেসেজ আপনা আপনিই ডিলিট হয়ে যায়।

টেলিগ্রাম
সিকিওরিটির প্রশ্নে টেলিগ্রামের কিন্তু এন্ড টু এন্ড এনক্রিপটন রয়েছে। কিন্তু তাতেও সমস্যা। সিক্রেট চ্যাট মোড অপশনে গেলে তবেই মিলবে এই সুবিধা। তবে টেলিগ্রামের যেটা ভাল, তা হল এতে ১ জিবি পর্যন্ত ফাইল সাপোর্ট করে। নিজেকে প্রচুর আপডেট করেছে টেলিগ্রাম। ফেসবুক আর হোয়াটসঅ্যাপে যা যা হয়, এখন টেলিগ্রামও তার থেকে পিছিয়ে নেই। ছবি, অডিও, ভিডিও সহ নানান জিনিস এখন টেলিগ্রাম থেকেও শেয়ার করা যায়।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications