Just In
- 1544 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1552 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1555 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1563 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
ইন্টেলিজেন্ট ডোর লক আনল শাওমি, সঙ্গে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সহ আরও অনেক কিছু
শাওমি কিন্তু শুধু স্মার্টফোনেই আটকে নেই। একগুচ্ছ ইলেকট্রনিক্স প্রোডাক্টও বাজারে এনেছে তারা। পাওয়ার ব্যাঙ্ক থেকে ফিটনেস ব্যান্ড, ল্যাপটপ, টিভি সহ আরও অনেক কিছুই শাওমির প্রোডাক্ট।

চিনের সংস্থা শাওমি এবার তার ১২৩তম প্রোডাক্টটি বাজারে আনল। আর সেটি হল একটি স্মার্ট হোম গেজেট। সংস্থা একে বলছে, ক্লাসিক ইন্টেলিজেন্ট ফিঙ্গারপ্রিন্ট ডোর লক। ইনস্টলেশন চার্জ সহ যার দাম পড়ছে ১৬ হাজার ৬৮৭ টাকা।
এই ধরণের ডোর লকের বিষয়টি হল, এটি প্রিমিয়াম ডিজাইনের। ফিঙ্গারপ্রিন্টে খোলে। এছাড়াও শাওমি দাবি করছে, এর অ্যান্টি ব্রেকিং এবিলিটি রয়েছে, এবং শুধু একটি প্যাটার্নেই যে লক হবে তা নয়। অন্তত চারটি আলাদা আলাদা ভাবে লক হবে এটি। এরমধ্যে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, ব্লুটুথ কানেক্টেড মোবাইল অ্যাপ রয়েছে, পাসওয়ার্ড ইনপুট রয়েছে এবং আর চার-পাঁচটা লকের মতো চাবি দিয়েও খোলার ব্যবস্থা রয়েছে।
শাওমি দাবি করছে, তারা দশ বছর ধরে এই প্রোডাক্ট ব্যবহার করে আসছে। ১ লক্ষ গুন বেশি চাপাচাপি দিয়েও দেখা গিয়েছে, লক ভাঙেনি। আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের ক্ষেত্রে লাইভ ফিঙ্গারপ্রিন্ট চিপ ব্যবহার হয় এতে। আলাদা সিকিওর লোকেশনে সেই ডেটা স্টোর থাকে।
শাওমির আরও দাবি, এই সেন্সরের এরর রেট ০.০০০৫ শতাংশ। সাত থেকে সত্তর, বিভিন্ন মানুষ এই দরজা আনলক করতে পারে। এই The Classic Intelligent Fingerprint Door Lock বিভিন্ন প্রতিকূল পরিস্থিতি যেমন খুব গরম এবং খুব ঠাণ্ডাতেও কাজ করে থাকে। রয়েছে চটজলদি শিখে নেওয়ার ক্ষমতা, তাই যারা ঘন ঘন এই লক আনলক করে থাকেন, তাদের আলাদা করে চিনে রাখে এই লক।
এই ডোর লকের রয়েছে অ্যালার্ম সিস্টেম। ১৫ বার চেষ্টা করার পর কেউ যদি দরজা খুলতে না পারেন, তাহলেই অ্যালার্ম বাজবে। কেউ চুরি বা ডাকাতির জন্য দরজায় হুজ্জুতি পাকানোর চেষ্টা করলেও ডোর লক অ্যালার্ম বাজিয়ে দেবে। কেউ ৬ ডিজিট কোড নিয়ে দরজা খুলতে পারেন। এছাড়াও অ্যান্টি পিপিং ভিজুয়াল ১৬ ডিজিটের পাসওয়ার্ডও রয়েছে।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications
