Just In
- 1409 days ago
গ্রাহকদের জন্য সম্পূর্ণ নতুন ফিচার নিয়ে হাজির এয়ারটেল, কীভাবে কাজ করবে?
- 1417 days ago
আধারের অপব্যবহার থেকে মুক্তি কী উপায়ে? জানুন মাস্কড আধারের ব্যবহার
- 1420 days ago
গুগল পে, পেটিএম থেকেই বিল পেমেন্টের মুশকিল আসান! কীভাবে?
- 1428 days ago
দ্রুত চার্জ হবে স্মার্টফোন, মেনে চলুন এই টোটকাগুলি
হাজার টাকা দাম কমল ৫৩০০ এমএএইচ ব্যাটারির শাওমি এমআই ম্যাক্স ২-এর
শাওমির Diwali with Mi মিস করে গিয়েছেন? চিন্তা নেই, আপনার জন্য সুখবর। Mi Max 2-এর দাম এক ধাক্কায় ১ হাজার টাকা কমিয়ে দিল শাওমি।

বাজারে দুটি ভেরিয়েন্টে মিলছে Xiaomi Mi Max 2। 4GB+64GB-র মডেলের দাম পড়ছে ১৬ হাজার ৯৯৯ টাকা। 4GB+32GB মডেলের দাম ১৪ হাজার ৯৯৯ টাকা। দাম কমার পরে এখন ওই দুটি ভেরিয়েন্টের দাম হয়ে গিয়েছে ১৫ হাজার ৯৯৯ এবং ১৩ হাজার ৯৯৯ টাকা। ফ্লিপকার্ট ও অ্যামাজন দু জায়গাতেই কমে যাওয়া দামে মিলছে এই ফোন। গত জুলাইতে ভারতের বাজারে এসেছিল Mi Max 2। যদিও ৩২জিবির ভেরিয়েন্ট অবশ্য গত মাসেই হাতে এসেছিল।
আবার মনে করিয়ে দেওয়া যাক, Mi Max 2-এর মেটাল ইউনিবডি ডিজাইন। ফোনের ব্যাকে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ওপরে রয়েছে আইআর ব্লাস্টার। রিয়ার প্যানেলের ওপর থেকে নীচে রয়েছে অ্যান্টেনা ব্যান্ড।
এছাড়াও ফোনটিতে আছে e 6.44-inch full HD (1080p) ডিসপ্লে। রয়েছে Qualcomm Snapdragon 625 SoC সঙ্গে 4GB RAM। ৩২ ও ৬৪জিবির দুটি ভেরিয়েন্ট রয়েছে স্টোরেজের। স্টোরেজ বাড়ানোও যাবে।
ফোনটির রিয়ার ক্যামেরা ১২ মেগাপিক্সেলের, এবং সোনি IMX386 sensor, auto-focus, LED flash, PDAF support, এবং HDR রয়েছে তাতে। ফ্রন্ট ক্যামেরা ৫ মেগাপিক্সেলের।
তবে ফোনটির সবথেকে বড় ব্যাপার এর ব্যাটারি। ৫৩০০ এমএএইচের ব্যাটারি রয়েছে এই ফোনে। একবার চার্জ দিলে স্ট্যান্ডবাইয়ে দু দিন থেকে যাবে। এছাড়াও টানা ১৮ ঘণ্টা ভিডিও দেখা যাবে। গান শোনা যাবে টানা ১০ দিন। খেলা যাবে টানা ৯ ঘণ্টা আর বকবক করতে চাইলে, ৫৭ ঘণ্টা টানা কথা বলতে পারবেন বলে দাবি সংস্থার। Qualcomm's Quick Charge 3.0 সাপোর্ট করে ব্যাটারিটি।
ফোনে রয়েছে Android Nougat 7.1.1 সঙ্গে MIUI 8 skin। MIUI 9-এ এটি আপডেট করা যাবে।
এছাড়াও রয়েছে ডুয়াল পাওয়ার অ্যামপ্লিফায়ার স্টিরিও স্পিকার। আরও রয়েছে dual-SIM support, 4G LTE, Wi-Fi, Bluetooth and USB Type-C support।
সেন্সরের মধ্যে ফোনে রয়েছে accelerometer, ambient light sensor, gyroscope, infrared sensor, fingerprint sensor, এবং proximity sensor। আকার আয়তনে Mi Max 2 174.1×88.7×7.6mm এবং ওজন 211 গ্রাম।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications